বিশুদ্ধ নির্মল উপহাস
এম এন ইসলাম
যখন অর্থ দ্যর্থহীন ভাবে
করে যায় নির্মম পরিহাস,
প্রকৃতিও তখন ভাগ্য ধরে
চালায় বিশুদ্ধ নির্মল উপহাস।।
ইতিহাস......
এটাই, শাশ্বত অলীক ইতিহাস,
যাহার আশপাশ যেন বসবাস
মৃত মরুর সতেজ সজীব দূর্বাঘাস।
যখন অর্থ জীবনে উকি দিয়ে হাসে
কেবল ভাগ্য তখনি পাশে এসে বসে,
নয়তো চোখের সম্মুখে থুক দিয়ে মুখে
আশাহত ভালোবাসা চলে যায় দোর খুলে শেষে।
বলিদান
এম এন ইসলাম
গতকাল তো গত হৃদয় করে ক্ষত
হয়তোবা চুরি হয়ে গেছে কিছুটা সুখ,
পাবো না ফিরে তাহারে যতই খুঁজি আহারে
খুঁজিলেই বাড়িবে অহেতুক দুঃখ ।
কত সাধ সাধনায় ভালোবাসা বেদনায়
কত হিংসা কত ন্যায় অন্যায় ক্রোধ,
কত বাধা বিপত্তি ভ্রান্তি ভুল আপত্তি
দলা-দলি গলা-গলি কত রোধ প্রতিরোধ।
যাহা ঘটে গেছে পিছে অযথা ডেকোনা কো মিছে
চলো সামনে এগিয়ে যাই রেখে কিছু অবদান,
ছুড়ে দিয়ে অতীত এসো গড়ি ভ্রাতৃত্বের ভীত
শুরু হোক আজ থেকেই দানের বলিদান।
<><><><><><><><><><><><><><>
ন'মানুষ
এম এন ইসলাম
উৎসবে মুখরিত উৎসর্গ দেখ
কত, শতলক্ষ কোটি প্রাণ,
সম্মান আর সম্ভ্রম বাচাঁতেই বাজিছে রাজ্য রাজত্বে
যুদ্ধের ডামাডোল,দামামা,রণ গান।
বারুদের আঘাতে ক্ষতবিক্ষত দেহ দেখিবার আর নেই বুঝি কেহ
নিরুপায় মানুষ নির্বাক তাকিয়ে,
যার, ছিন্নভিন্ন রক্ত মাংস হাড়
আছে পরে, অদূরে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে।
মানুষ নিধনে মেতেছে মানুষ
এহেন আকৃতি স্তম্ভিত প্রকৃতি অবাক বিস্ময়,
মানুষ রূপ ধারী ন'মানুষ দেখিয়া
আফসোস ইবলিশ,বলে দেখ, শ্রেষ্ঠত্বের একি নিদর্শন হায়!
|||||||||||||||||||||||||||||||||||
ইন্ডিয়ান থ্রী-পিস কালেকশন। দাম ও কালেকশন


0 Comments