আমি যবে চলে যাব, |
ড. বিষ্ণু প্রসাদ সিংহ |
রবে সবি চেয়ে যবে আমি চলে যাব,
চোখ মেলে রব তবে কিছুই না হেরিব |
নিমেষ না রবে মম প্রস্তর ককণীকাতে,
বহিবেকো বারিবিন্ধু যূগল নয়নেতে |
হৃদয় কোথায় রবে বলিতে না পারিব,
যত কিছু অনুভূতি কদাপি না ত্যজিব!
ভারবিহীন হৃদয়ে এই ভারতো বহিব,
একান্তে রুমন্থন করে আমোদে রহিব |
দূরদেশেতে একাকী যবে প্রস্থান করিব,
কোথায় যে ঠাঁই হবে, কেমনে বলিব?
স্মৃতিপরে তরুতলে বসিয়া কাঁদিব,
ভারাক্রান্ত হৃদয়ে আমি প্রমাদ গণিব |
কদাপি কী এ পশ্চাতাপ হতে মুক্ত হইব?
মোর প্রিয় আপন জনে আর না পাইব |
পুণরপি প্রত্যাবর্তনে কভু সফল কী হব?
অনাবিল আনন্দের জোয়ারে বাসিব!
মনোমাঝে হেন আস, কত যে বাসনা,
জানি সবি অর্থহীন অলীক্ কল্পনা |
তবু কীগো দিতে পারি হৃদয়কে শান্তনা?
আমি চলে গেলে পরে, কিছুইতো হবেনা!
--------------------------------
যবে রাতে আকাশ পানে|
ড. বিষ্ণু প্রসাদ সিংহ |
যবে রাতে আকাশ পানে চেয়ে থাকি,
হেরে চন্দ্রমা গগনে জুড়ায় আঁখি |
আমি অপলক তাহারে শুধু নিহারি,
চাঁদ আমায় শোনায় বেয়ে মধুর বাঁশী |
মেঘের আড়ালে কভু খেলে লুকোচুরি,
মনে হয় নিরখি দেয় মুচকি হাসি |
তারাদল মাঝে সাজে, কি রূপ মাধুরী!
যেন নৃত্যে বিভুর নর্তকী রূপসী |
আমি ভূলে গিয়ে আত্মহারা যখন,
সে যে পরমানন্দে আবেশে মগন |
তারা নৃত্য করে সাথে, বিজুরী গগন,
মুক্তার মালা যেন পরানো ভুবন |
কৃষ্ণ মেঘ যবে করে আবরণ,
কুঞ্চিত কেশ আরো করে সুশোভন |
কেশের আড়ালে চাহে পুলকিত মন,
মোর হৃদয় মন করে অতি বিমোহন |
--------------------------------
নিঃঙ্গতা |
ড. বিষ্ণু প্রসাদ সিংহ |
কারো সনে মেলামেশা আলাপচারিতা করা,
সময়ের অপচয় ঘটিবে নিশ্চয় তাহা ভাবা |
যদি না প্রসবে ইহা সুফল নিছক্ বিরত থাকা,
শতগুণ শ্রেয় হবে নিঃসঙ্গতা সঙ্গী করে নেওয়া ||
নিঃসঙ্গ ব্যতীত করা বরই দূরূহ কর্ম যাহা,
মানবের পক্ষে অতি দুঃসহ বেদনা কল্পনা |
তথাপি নরে কী নারে? যদ্যপি দৃঢ়তা ধরে,
কর্মে রত হয়ে পরে, কর্মকে সঙ্গী নিরূপয়ে ||
যদি সুদূর করি চিন্তা,বড়ই মধুর নিঃসঙ্গতা
নাহি তাতে কোন ব্যথা, শুধু রয় আত্মকথা |
বিচরণ করে মন হৃদয় যা চাহে যথা তথা,
তাতেই পরিতৃপ্ত আত্মা, না হয় কখনো হেট মাথা ||
নিঃসঙ্গ রহিলে পাছে অপরে কী বলিবে বলে,
ভীতু হওয়া কাতরতা, তাছাড়া আর কী ফলে |
অপরে বলিবে কত, কর কী না কর যত,
না হবে উচিত মানি, জয় করিতে হবে বাধা শত ||
নিঃসঙ্গ রহিয়া যদি মহৎ যে যে কাজ সাধি,
তারি চেয়ে শ্রেষ্ঠ কী হতে পারে? ভেবে দেখি |
জীবন অতি সংকীর্ণ কিন্তু যে গুরুত্বপূর্ণ,
যথার্থ কর্ম করে চলে যবে যাবো রবে চিহ্ণ ||
--------------------------------

0 Comments