আকাশ ছোঁয়া ভালোবাসা"।
তহমিনা পারভীন চন্দনা
আকাশ ছোঁয়া ভালোবাসা
দিলাম তোমায় আমি,
এতো ভালোবাসা আমার
কেমনে ভুলে গেলে তুমি?
সামান্য কথার অভিযোগে
কথা বন্ধ করে দিলে,
এখন আবার উল্টো দেখি
আমার দোষই মেলে।
স্বামী স্ত্রীর সম্পর্ক এত সহজ নয়
দুজনে দুজনকে বুঝতে হয়,
তবেই নিজেদের সুসম্পর্ক রয়
সে সম্পর্কে ভাঙন না হয়।
তোমায় আমার হৃদয়ের গভীরে
স্থান দিয়েছি যবে ,
সেই থেকে এই দুনিয়ার মোর
আপন কেউ না হবে।
সবাই নিজের প্রিয়জনকে
কাছে ধরে রেখো,
ভালো মন্দ সকল অবস্থায়
একে অন্যের হয়ে থেকো।
<><><><><><><><><>
"পূর্ণতা"!
তহমিনা পারভীন চন্দনা
নিজের অজান্তে সবাই ভালোবাসে,
ভালোলাগে বলেই তো; ভালো বাসে কাছে আসে।
মন তো এক মুক্ত বলাকা ছন্নছাড়া!
শুধু ছুটে বেড়ায় গতিহারা দিশাহারা।
কখনো বা মুক্ত বিহঙ্গের মত খোলা আকাশে,
কখনো বা হালকা ডানায় শান্ত বাতাসে।
মন একবার যাকে আপন করে চায়,
তা থেকে তাকে ফেরানো না যায়।
সবাই ভালোবাসার মূল্য বোঝেনা,
ভালোবাসা মানে প্রিয়জনের মঙ্গল কামনা।
সবাই শুধু লেনদেনের প্রত্যাশায় থাকে,
ভালোবাসা তো সেই যাকে সে হৃদয়ে রাখে।
ভালোবাসা মানে ত্যাগের মহিমায় মহিমান্বিত,
পাওয়া না পাওয়া মনকে করে বিরহিত!
জীবনে কত ঘাত-প্রতিঘাতে মন হয় বিক্ষিপ্ত,
একটু ভালোবাসার পরশ সকল কষ্ট করে দুরভিত।
ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না,
সময়ের হেরফেরে ভালোবাসার রকম বদলে
এক থাকেনা।
তাই বেঁচে থাকতে মানুষের কোন না কোন ভালোবাসা চাই,
তবেই সে দুনিয়ায় বেঁচে থাকবে ভাই।
প্রিয়জনের মিষ্টি কথায় বেঁচে থাকায় আসে পূর্ণতা,
জীবনকে ভালবেসে মানুষ ভুলে যায় জীবনের শূন্যতা!!!!!
<><><><><><><><><><><><><><><><>
"ওরা আলোয় আসতে চায়"
তহমিনা পারভীন চন্দনা।
বাবা-মায়ের আদরের রাজকন্যা
যখন বড় হয়ে যায় ,
বাবা মায়ের ভালোবাসা ভুলে
নিজের মতামতের প্রাধান্য চায়।
সমাজের চাহিদার সাথে নিজেদের
গা ভাসিয়ে দেয় ,
নিজেদের ভালোবাসার মূল্য দিতে
ভুল পথ বেছে নেয়।
শয়তান ছেলেরা ভালোবাসার
অভিনয় করে তাদের,
নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয়
শেষে বেশ্যা নাম হয় যাদের।
কেহ বা অভাবের তাড়নায়
এই পথে নেমে যায় ,
কেহ বা স্বামী সন্তান মা বাবার
চিকিৎসার জন্য নিজেকে বিকায়।
প্রতি পদে পদে ওরা তাদের
ভুল বুঝতে পেরে যায় ,
তাই আবার তারা নতুন করে
আলোয় ফিরে আসতে চায়।
সমাজে তাদের পুনর্বাসনের
ব্যবস্থা যদি করা যায়,
তবে এই অসহায় মেয়েগুলো
এবং সমাজ সবাই রক্ষা পায়।
<><><><><><><><><><><>
What is the price of Xiaomi Redmi Note12 Pro in Bangladesh


0 Comments