Subscribe Us

চলে এসো ____ অরন্য হাসান দেলোয়ার।

 

চলে এসো

____ অরন্য হাসান দেলোয়ার। 


যদি একা লাগে চলে এসো

চলে এসো আমার বারান্দায়,

নীল আকাশের চাঁদের জ্যোৎস্না

মেখে চলে এসো আমার আঙিনায়।

যদিও রাতের শহর জুড়ে 

ভয়ংকর সব ঘটনা ঘটে

তবুও চলে এসো নির্দ্বিধায় 

আমার এলাকায় আমার আঙিনায়।

মনের সকল দোদুল্যমান ঠেলে

তুমি নিশ্চিন্তে চলে এসো

চলে এসো আমার হৃদয়ের সীমানায়।

যদি কখনো ভীষণ কষ্ট হয়

মনে পড়ে যায় আমায়

চলে এসো তুমি আমার আগের ঠিকানায়।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments