Subscribe Us

পাষাণী ____অরন্য হাসান দেলোয়ার।

 

পাষাণী 

____অরন্য হাসান দেলোয়ার। 


আকাশের কান্নার জলে ভিঁজে যেমন

তুমি আনন্দ উপভোগ,

তেমনি আমার ক্ষতবিক্ষত হৃদয়ের

রক্তস্রোতেও তোমার ভীষণ আনন্দ।


পাহাড়ের কান্নার জলে স্নান শেষে

যে পরিতৃপ্তি পাও,

ঠিক তেমন করে আমার অশ্রুজলেও

তোমার শান্তি লাগে।


এতোটাই বদলে যায় মানুষ! 

কিভাবে সম্ভব বলো?

একটুও কি কষ্ট হয় না তোমার?

যন্ত্রণা হয় না তোমার বুকে?


আমার কষ্টগুলো তুমি অনুভব করো

সেটা আমি জানি,

তবে সেটা তোমার আনন্দের উপলক্ষ 

আমার চুরমার হয়ে যাওয়া অন্তর

তোমাকে ভীষণ আন্দোলিত করে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments