Subscribe Us

তুমি ও চাঁদ ____অরন্য হাসান দেলোয়ার।

 


তুমি ও চাঁদ

____অরন্য হাসান দেলোয়ার।


প্রতিদিন আমি আকাশের দিকে তাকাই
চাঁদ দেখার জন্য,
যদিও সবসময় চাঁদ আকাশে থাকে না
তারপরও তাকাই,কেন জানো?
শুধু তোমাকে দেখবো বলে।
সেই কবে তোমায় সামনাসামনি দেখেছিলাম
তোমার বিয়ের আগের দিন রাতে
গায়ে হলুদের রাত ছিলো তোমার
হলদে শাড়িতে গাঁদা ফুলের গহনায়
কি মিষ্টি লাগছিলো তোমাকে
যেন পূর্ণিমা ভরা চাঁদ এসে দাঁড়িয়েছে আমার দরজায়।
সেই শেষ দেখা,কোন কথা হয়নি দুজনের মাঝে।
তুমিও বলোনি কিছু,আমিও না
শুধু তাকিয়ে দেখেছি তোমাকে
তোমার দু'চোখের অশ্রু গড়িয়ে পড়ছে
তোমার ফুপিয়ে কান্নার শব্দ শুনতে পারছিলাম।
কি এক অভিমান বুকে নিয়ে সেদিন তুমি চলে গিয়েছিলে।
তুমি চলে যাবার পর আমি ছাদে বসে
চাঁদ দেখছিলাম,ঠিক যেন তোমার মুখখানা
আমিও কেঁদেছিলাম-
পুরুষের চোখ দিয়ে সবসময় জল ঝরে না
পুরুষ মানুষের কান্নাটা থাকে ভিতরে
কেউ দেখতে পায় না,আমারটাও তাই কেউ দেখতে পায় নি।
তোমাকে প্রতিদিন মনে পড়ে,তাই চাঁদ দেখি
তুমি কি করো?
ভীষণ জানতে ইচ্ছে করে আমার।
মনে আছে আমার কথা? না-কি অভিমানের
দেয়ালে চাপা পড়ে গেছি আমি?

©Aranna Hasan Delwar

Post a Comment

0 Comments