ঘুমন্ত মানুষ
মোঃ আশরাফ আলী
ঘুমন্ত মানুষ ঘুমিয়ে গেল,আত্মাকে কেউ চিনলো না,
আত্মা হলো মানবের মূল,মানব তাহা বুঝলো না।
নিজ সালাতের পরিচয়, মানব জাতি নাহি পায়,
তাজার দেশের মানুষ হইয়া, মরার ভেতর শামিল হয়।
কত ঋষি -যোগী- কবি, এলো ধরার মাঝে,
আত্মা ধরার পরিচয়ে কেহ নাহি আসে।
মানুষ তোমরা সবই বুঝো, ঘুমাও কেনো নিরালায়,
নিজে যদি জেগে ওঠো, আত্ম ধরার পরিচয়,
তবেই মানুষের ভাঙবে রে ঘুম,আত্মা আমি ধরতে চাই।
ঘুমন্ত মানুষ থাকবে না আর,আশরাফ আলী লিখে যাই,
দ্বীনি ধর্ম পৌঁছে দিবো,হিন্দু মুসলিম সমদয়।
কাটিয়ে আঁধার আনবো আলো
ঘুমিয়ে থাকলেও দেখবে আলো,
মুসলমান হও জাগ্রত।
সব মানুষের রব আছে,নিজ রবকে চিনতে হয়,
ঘুমিয়ে যদি থাকে মানুষ,রব শক্তি পাবে কোথায়।
আহ্বান করে বলি,নুর বেলায়েত গ্রহণ করিয়া দ্বীনি ধর্ম প্রকাশ করি।
রব শক্তি পায় যে,ঘুমিয়ে আলো দেখে সে,
অঘাত পরিশ্রমের ফলে,রব শক্তি জয় করে।
ঘুমন্ত মানুষ হয়ো না মানুষ,আত্ম করো জয়,থাকবে না রে ঘুমন্ত মানুষ আলো পাবে সবে।
▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️▶️
এবাদত
মোঃ আশরাফ আলী
করিতে মোরা প্রভুর এবাদত
ভুলে নাহি যাই,
সব সময় প্রভুর নামে
পথ চলিব ভাই।
আল্লাহ বলে চিনো যারে
সে তো দূরে নয়,
নিজ আত্মায় বসে আছে
আল কোরআনে কয়।
এক আল্লাহর এবাদতে
বসবো নামাজে,
সেজদা করব কুদরতি পায়ে
মাথা নামিয়ে।
যে এবাদতে হয় না, নফসের পরিচয়
এমন ইবাদত বৃথা,
আল্লাহকে যদি একবার ডাকি,
সারা দিবে বারবার।
এক আল্লাই মহান তিনি
নাইকো যার শেষ,
তারি নামের কালেমা পড়বো
এটাই হবে বেস্ট।
প্রভু তোমার হেদায়েতে
কষ্ট যদি আসে,
ছাড়বো নাকো প্রভু তোমায়
জীবন থাকিতে।
আত্মতত্ত্বের কবি তাই
আশরাফ আলী লিখে যাই,
প্রভু তুমি মহাজ্ঞানী
কোন সন্দেহ নাই।
বিবাহ
মোঃ আশরাফ আলী
হে মুসলমান পুরুষ
তোমরা হিবাহ করো,
সতীসাধ্য মুসলমান নারী
নফসের গুনাহ করিও না আর
আল্লাহ হয় অখুশি।
হে মুসলমান নারী
তোমরা বিবাহ করো,
সতীসাধ্য মুসলমান পুরুষ
নফসের গুনাহ করিও না আর
আল্লাহ হয় অখুশি।
ক্রীতদাস ও যদি হয় মুসলমান
আল্লাহর কাছে দামি,
কোটি টাকার মানুষ আছে
মুসলমান যদি না হয়,
আল্লাহর কাছে নয় সে দামি।
অর্থের অভাবে করছো না বিয়ে
এটা তো ঠিক নয়,
বিয়ের পরে আল্লাহ রিজিক
বাড়িয়ে দেয় ভাই।
আল্লাহ তুমি প্রচুর্য ময়
মুমিনের হও সাথী,
গরিবের মাথা হইবে উচু
তুমি যদি হও সাথী।
বিয়ে করিতে যৌতুক নীলে
আল্লাহ হয় না খুশি,
আল্লাহর আইন নষ্ট করলে
মহাপাপ তোমার সঙ্গী।
মুসলমান যদি টাকার অভাবে
করতে না পারে বিয়ে,
তোমরা তাকে বিবাহ দিও
আল্লাহ বলেছে।
আত্মতত্ত্বের কবি তাই
আশরাফ আলী লিখে যাই,
আল্লাহর কাছে মুসলমান দামী
সবাই জানো তাই।
🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽🔽







0 Comments