Subscribe Us

বিমল সরকার এর ৩টি কবিতা।

     

  

 মায়াজাল 

                বিমল সরকার 


মায়াজালে বন্দি সবাই এই সংসারে 

এক বুক আশা নিয়ে পথ চলা শুরু ,

ভালোবেসে ভালো বাসা বাঁধে বারে বারে 

কখন কি হয় হিয়া  কাঁপে দুরু দুরু ।


জীবন আকাশে কভু ওঠে যদি চাঁদ 

সুখের  হদিস  তবু  পায় না  সবাই ,

জোছনা ছড়ায় যদি  এই মধু রাত 

সুখ দুখ চিরকাল জেনো ভাই ভাই ।


জীবন সায়াহ্নে এসে  ঝড় ওঠে যদি 

বাঁধা ঘর ভেঙে যায় পড়ে কালো ছায়া ,

ব্যথার পাষাণ গলে  বয়ে যায় নদী 

স্বপ্ন গুলি ধুয়ে যায় পড়ে থাকে মায়া ।


ভালোবেসে যার জন্য বাঁধে সবে ঘর 

যদি সেই প্রাণ পাখি দিয়ে যায় ফাঁকি ,

মন প্রাণ ভেঙে যায়   প্রিয় হয় পর 

অদৃশ্য মায়ার টানে ভাসে দুই আঁখি ।


হাসি কান্না সুখ দুখ জীবনের মানে

এ জীবন ধরে রাখে ঘিরে মায়াজাল, 

বেথাতুর প্রাণ কাঁদে বিরহের গানে 

সংসারে বাঁধা পড়া মনে হয় কাল ।

⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪⏩⏪ 

            অনুভবে 

              বিমল সরকার 

যেদিন আমি রইবো না এই ভবে 

চিরতরে বন্ধ হবে আঁখি, 

জানি সেদিন চিনবে আমায় সবে

জীর্ণ খাঁচা ছেড়ে গেলে পাখি ।


হয়তো দুদিন ফেলবে আঁখি জল 

বাধ্য হবে তুমি ভুলে যেতে, 

স্মৃতির সাগরে মিলবে না যে তল

মিথ্যে আশা যেন খুঁজে পেতে ।


তাকিয়ে রবে  আমার ছবির পানে 

অনুরাগে অশ্রু বয়ে যাবে ,

হারিয়ে যাওয়া  গভীর অভিমানে

অনুভবে খুঁজে তুমি পাবে  ।


আমার কথা  জাগবে যখন মনে

জেনে রেখো আছি সদা পাশে ,

আমার কবিতা  পড়বে নিরজনে

শান্তি পাবে কষ্ট যদি আসে ।


যখন আমি থাকবো নাকো ধরায়

ভুলে যেও তুমি প্রিয় মোরে ,

থাকতে ভালো ভুলতে হবে আমায়

কষ্ট পুষে রেখো না অন্তরে ।


যাবার বেলায় ডেকো নাকো আমায়

ফেলো নাকো তুমি দীর্ঘ শ্বাস ,

হাসি মুখেই  জানিয়ে দিও বিদায় 

মুক্তি মাগে দুরন্ত উচ্ছাস ।

⏪⏩⏪⏩⏩⏪⏩⏪⏩

       সম্ভোগ

      বিমল সরকার 

এখন নেমেছে আঁধার 

সাহসে বুক বাঁধি,

ভিজুক তনু অমানিশার 

বিকট অন্ধকারে ।

একটু না হয় জিরিয়ে নিই 

নিবিড় অন্তরালে ,

আঁধার মাঝে মিলিয়ে যাক 

ছায়াহীন এই কায়া ।

আসবে যখন মাধবী রাত 

আবার আঙিনায়,

জোছনা মেখে সারা গায়ে 

সারতে হবে স্নান ।

⏪⏩⏪⏩⏪⏩

আরও পড়ুন

Post a Comment

0 Comments