আমার যদি একটা আকাশ থাকতো।
_____অরন্য হাসান দেলোয়ার।
আমার যদি একটা আকাশ থাকতো
আমি নাম দিতাম তার স্বর্ণা
আমার আকাশ হতো গাঢ় নীল রঙের
স্বর্ণা'র গাঢ় নীল পছন্দ।
একবার ওকে নীল শাড়িতে দেখেছিলাম
ঠিক যেন একটা পরী নেমে এসেছিলো ধরণীর বুকে।
সেই থেকে গাঢ় নীল ভীষণ পছন্দ আমার
ওর কপালের নীল টিপ
ঠিক যেন চাঁদের উপর একটুকরো আকাশ।
নীল আমাকে ভীষণ আকর্ষণ করে
ভালোবাসি আমি নীল,নীলাভ সমুদ্র আমাকে টানে
আমি ডুবে যেতে চাই,হারিয়ে যেতে চাই গভীরে।
অনেক দিন স্বর্ণা'র কোন দেখা পাই না
ও কি জানে না,ওর অনুপস্থিতি আমাকে কাঁদায়
ভীষণ যন্ত্রণা হয় বুকে।
কষ্টের ঝড় বয়ে যায় হৃদয় কাননে
ঝরে পরে সব ফুল,তছনছ হয়ে যায় সব বৃক্ষরাজি।
আমার নিজস্ব আকাশ হলে
সেখানে ওকে চাঁদ করে রেখে দিতাম অনন্তকাল
যাতে আর কখনো কোন মেঘ ওকে ঢেকে দিতে না পারে।
ওকে আমি প্রতিদিন একটি করে নীল গোলাপ দিতাম
আর সেই গোলাপের পাপড়িতে ও যখন
আলতো করে চুমু খেতো
তখন ভীষণ আনন্দ অনুভব করতাম হৃদয় মাঝে।
আজ সাতদিন ওর সাথে দেখা নেই
সাতটি নীল গোলাপ রেখেছি যতন করে।
©Aranna Hasan Delwar.

0 Comments