প্রেমও সুখ
_____অরন্য হাসান দেলোয়ার।
প্রেম আছে কি,হৃদয় গহীন তলে
কেউ কি বাজায় বাঁশি?লাগে কি উচাটন মন পিঞ্জিরায়?
বসন্তে আউলা বাতাসে টান লাগে শাড়ির আঁচলে
ফুলের সুবাস ছড়িয়ে পড়ে
মনের অলিন্দে,চাতক পাখির মতো
কেউ অপেক্ষায় থাকে দৃষ্টি মেলে
পাখির মিষ্টি সুর উঠে হৃদয়স্থানে।
চৈত্রের খরতাপে পুড়ে যাওয়া প্রকৃতি
বৃষ্টির প্রহর গুনে যায় অবিরত
শুকনো হৃদয় অপেক্ষায় থাকে
অনন্ত প্রেম জলের,নদী কি ফিরে পায় তার
হারানো যৌবন?
বর্ষাকাল বৃষ্টির রিনিঝিনি শব্দে নেচে উঠে মন
আন্দোলিত হয় অন্তর প্রাণ।
কি এক সম্মোহনী শক্তি প্রেম পুকুরে
ডুবে মরতে চায় জীবন্ত প্রাণ
ভেসে যেতে চায় অজানা ঠিকানায়
মনের কি আকুলতা
সর্বস্ব বিসর্জন দিয়ে হলেও
পেতে চায় প্রেমও সুখ।
©Aranna Hasan Delwar.

0 Comments