তোমাকে ভালোবাসার পর
____অরন্য হাসান দেলোয়ার।
তোমাকে ভালোবাসার পর অনেক কিছুই বদলে গেছে আমার,
যেমন করে বদলে গেছে এই শহর,
মেট্রোরেল থেকে উড়াল সড়ক বদলে দিয়েছে
এই শহরের চিরচেনা রুপ...
আমিও তেমন করে বদলে গিয়েছি
আমার কথা বলার ধরণ,চলার ভঙ্গি
আমার খাবারের সময়,ঘুমানোর সময়
সবকিছুই বদলে গিয়েছে।
শহরের বুকে অলিগলিতে চায়ের দোকানে
সিগারেটে আগুন জ্বালিয়ে
পাশ দিয়ে চলে যাওয়া সুন্দরী অসুন্দরী
সব মেয়ের দিকেই তাকিয়ে থাকতাম আমি।
বারান্দায় দাঁড়িয়ে পাশের বাসার দিকে
আমার চোখ পড়ে থাকতো ক্লান্তহীন,
অথচ,তোমাকে ভালোবাসার পর
সবকিছুই বদলে গেছে আমার---
আমি এখন চায়ের দোকানে আড্ডা দেই না
সিগারেট খাই না,
পাশের বাসার বারান্দায়ও তাকাই না।
রাত জেগে বয়স্ক অবয়স্ক সিনেমা দেখেছি
গান শুনে ভোর করেছি কত রাত
ভার্সিটির ক্লাস ফাঁকি দিয়ে চলে গিয়েছি বন্ধুদের আড্ডায়
সেই আমি,তোমাকে ভালোবাসার পর ছেড়ে দিয়েছি সবকিছু,
সময় করে খাই,ঘুমাই,
বাজে কোন সিনেমা দেখিনা,
ভাইরাল কোন গান এখন আর ভালো লাগে না।
তোমাকে ভালোবাসার পর অন্য আর কোন কিছুই ভালো লাগে না আমার।
তুমি ছাড়া সব কিছুই কেমন যেন সস্তা আর মেকি মনে হয় আমার কাছে।
কি এক আজব নেশাগ্রস্ত আমি
তোমার ভালোবাসার নেশায় ডুবে থাকি সারাদিন।
©Aranna Hasan Delwar.

0 Comments