Subscribe Us

এমনও প্রেম হয়। ___অরন্য হাসান দেলোয়ার।

 
এমনও প্রেম হয়।

___অরন্য হাসান দেলোয়ার। 


অপমান করেছো বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে

অনেকটা যতন করে,

তারপরও বেহায়া মন খুঁজে ফিরে তোমায়

শহরের অলিতে গলিতে কিংবা রাজপথে 

বইমেলার ভিড়ে,চারুকলার আড্ডায়

টিএসসির মোড়ে ভীড়ের ভিতরে।


আমার স্বপ্নগুলো আজ মৃত প্রায়

আগুনে ঝলসানো মানুষগুলোর আর্তনাদ 

শুনেছো কখনো তুমি?

আমার হৃদয় আজ তেমন আর্তনাদ করে বেড়ায়

প্রতি মুহুর্তে 

ভালোবাসা'র এ এক নির্মম উপহার বয়ে চলেছি 

আমি,আমার আত্মা।


গ্রীষ্মের খরতাপে মাটি কতটা ফাটে

কতটা শুকোয় নদীর জল-

তার চাইতেও বেশি উত্তপ্ত তাপ বহন করে চলছে

আমার কোমল মন।

পুড়ে ছাড় খার হয়ে যাচ্ছে ভিতরের সবটুকু।


ভালো যদি নাই বাসলে তুমি

হাত কেন ধরে বলেছিলে চিরকাল থাকবে পাশে

বুকে মাথা রেখে স্বপ্ন বুনেছিলে 

আমাকেও স্বপ্নের আকাশে উড়িয়েছিলে একই সাথে।

আজ আমি সুতো কাটা ঘুড়ির মতো উড়ছি

ঠিকানাহীন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে।


তোমার স্বপ্ন গুলো আমাকে ঘুমতে দেয় না

স্থির হয়ে বসতে দেয় না কোনখানে

এক অজানা অসুখে কুড়ে কুড়ে খাচ্ছে আমায়।

এমনও প্রেম হয়,পুড়ে অঙ্গার হয়ে হৃদয়

খুঁজে ফিরে সেই প্রিয় মুখ

যার অপমানে অপদস্ত আমার হৃদয়।


Post a Comment

0 Comments