আমি যখন বুড়ো হবো
____অরন্য হাসান দেলোয়ার।
আমি বুড়ো হবো,আমার চামড়াগুলো ঝুলে যাবে
শক্তি হারাবে শরীর
চোখ হারাবে তার তীক্ষ্ণতা
দাঁতগুলো ছেড়ে যাবে আমায়
ব্যস্ততার অজুহাতে প্রিয়জন গুলো থাকবে দূরে সরে,
আমি একলা একা একটি জড় পদার্থের মতো পড়ে থাকবো ঘরের কোণে।
বিভিন্ন রোগ এসে বাসা বাঁধাবে আমার দুর্বল শরীরে
আমি ক্লান্ত এক পথিক,অতিত মনে করে ভিজে যাবে যার দুটি চোখ,
মৃত্যুর অপেক্ষায় থাকা একটি আত্মা
ছেড়ে যাইতে চাইবে এই অচল শরীর।
অথচ এতোকাল ধরে এই শরীরই ছিলো যার একমাত্র বাহন,
আজ সেই আত্মাও পর করে দিতে চাইবে তাকে
সময় বড়ই স্বার্থপর ---
অচল বলে সেও পাশ কাটিয়ে চলে যায়।
©Aranna Hassan Delwar

0 Comments