Subscribe Us

নিখোঁজ_তুমি ____ রেহানা আক্তার

 
নিখোঁজ_তুমি

____ রেহানা আক্তার 


সাদা মেঘের আড়ালে, স্বপ্নের করিডোরে তোমাকে খুঁজেছি, কোথাও পেলামনা তোমাকে।


সমুদ্রবন্দর থেকে বিমানবন্দরে, তন্নতন্ন করে খুঁজেছি তোমায়। 

কেউ দিতে পারেনি তোমার সঠিক ঠিকানা। 


নিঝুম দ্বীপে যেখানে অসংখ্য বকের সারি সমুদ্রের তীরে দাঁড়িয়ে শিকারের লোভে অপলক তাকিয়ে থাকে,

তাদের কাছে তোমার খোঁজ করেছি। 


কেউ তোমাকে

দেখেনি।

ট্রেনের হুইসাইল শুনে বাতায়ন খুলে রেখেছি কত রাত। কোন ট্রেন তার গতি স্লথ করেনি।ফিরিয়ে দেয়নি তোমাকে। 


চৈত্রের সোনালী রোদ্দুরে শালিকের ঝাক, বালুচরে কিচিরমিচির করে জানিয়ে দিল।তোমার ঠিকানা তাদের জানা নেই। 


গহীন অরন্যকে বলেছি তোমার কথা,সে ধীর সমীরনে তোমার পরিচয় অস্বীকার করল। বলল তোমাকে কখনো দেখেইনি।


আষাঢ়ের রথের মেলায়  

দেখে ছিলাম  তালপাতার 

বাঁশি হাতে ছোট্ট বেলার সেই 

আদুল গায়ের ছেলেটিকে।


তাকে শুধালাম তোমার কথা। সে ইনিয়ে বিনিয়ে আমাকে বলল, তোমাকে দেখেছে সে।

বাশের বাঁশি হাতে মাথায় গামছা বাঁধা রাখাল বালকের বেশে।


কিন্তু তোমার ঠিকানা তার জানা নেই। 


বৈশাখের উত্তাল ঝরো হাওয়া অবশেষে জানিয়ে দিল তোমার ঠিকানা। 


তুমি ঝরা পাতা হয়ে শীতের হিমেল বাতাসে  কেমন করে ধীরে ধীরে 

খসে পরেছো তোমার চিরন্তন অবস্থান থেকে। 


তুমি হারিয়েছ তোমার অনুভূতি, নিস্তব্ধতা তোমাকে কেমন 

করে গ্রাস করেছে। 


আস্তে আস্তে হীমশীতল আঁধারে নিমজ্জিত হয়েছো, 

চিরায়ত সুখের উল্লাসে। 


রেহানা আক্তার এর আরও কবিতা পড়ুন :

পাহাড়ের কান্না।


হতাশা।


Post a Comment

0 Comments