Subscribe Us

স্বেচ্ছায় মৃত্যু কাম্য নয় ____ সুধাংশু শেখর হালদার

 
স্বেচ্ছায় মৃত্যু কাম্য নয় 

   ____ সুধাংশু শেখর হালদার 


মনের কথা বলতে না পারার মতো কষ্ট

পৃথিবীতে মনে হয় আর কিছু নেই 

বলে কয়ে যদি কষ্ট আরও বাড়ে বাড়ুক,

কিছু মানুষ তো অন্তত জানতে পারবে 

কোন কারণে তিনি কষ্ট পেয়েছেন। 


কিন্তু না,অনেকে তার অন্তর কষ্ট 

বুকে চেপে রাখেন কাউকে বলতে নারাজ 

বললে যেন মহাভারত অশুদ্ধ হয়ে যায়,

অন্তর কষ্ট নিয়ে কাউকে কিছু না বলে না কয়ে

হঠাৎ করে বিদায় নিলে কে বুঝবে তার ভেতরে কষ্ট কতখানি,কী কারণে তিনি প্রাণ ত্যাগ করেছেন। 


জন্ম মৃত্যু বিয়ে এ তিনটি সৃষ্টিকর্তার হাতে 

মনে প্রাণে বিশ্বাস করলে কেউ কখনো 

আত্ম বিসর্জনের কথা চিন্তাও করতে পারে না,

কেননা একজন লোক যতো কষ্টেই থাকুক 

তার চেয়ে আরও কষ্ট নিয়ে অনেকে বেঁচে আছে। 


তারা কী মানুষ নয় তারা ও তো মানুষ 

তাদের কথা একবার ভেবে দেখতে হবে, 

তাছাড়া আত্মহত্যা তো মহা পাপ 

নিজে যে আত্মা সৃষ্টি করতে পারে না 

তা ধ্বংসের অধিকার ও কারো নেই,

স্বেচ্ছায় মৃত্যু কখনো কারো জন্য কাম্য নয়।


আরও পড়ুন

Post a Comment

0 Comments