আজকে আমি তোমায় দিলাম চিরদিনের ছুটি
_____অরন্য হাসান দেলোয়ার।
আজ আর কোন বাঁধনেই বাঁধবো না
তোমার যেখানে ইচ্ছে যেতে পারো
উড়তে পারো,ভাসতে পারো
ইচ্ছে হলে গাইতে পারো
চাইলে করতে পারো,অন্য কারো বুকে লুটোপুটি,
আমার হৃদয়টাকে কাচি দিয়ে করতে পারো কুটি।
আজকে আমি তোমায় দিলায় চিরদিনের ছুটি।
স্বাধীন তুমি ঘুরতে পারো
আড্ডায় তুমি গলতে পারো
ঘুড়ি হয়ে উড়তে পারো
পাখি হয়ে ডাকতে পারো
ইচ্ছে হলে একুল ওকুল মিলতে পারো
গাড়তে পারো যে কারো বুকে খুঁটি
এখন আর কেউ ধরবে না কোন ত্রুটি।
আজকে আমি তোমায় দিলাম চিরদিনের ছুটি।
বাঁচতে পারো,মরতে পারো
হাসার পরে কাঁদতে পারো
অনেকটা পথ হাটতে পারো
খোলা চুলে নাচতে পারো
ইচ্ছে হলে ডুবতে পারো অন্য কোন বুকে
বাঁধতে পারো নতুন করে নতুন কোন জুটি
বিশ্বাস করো কে এসে আজ ধরবে না আর টুটি।
আজকে আমি তোমায় দিলাম চিরদিনের ছুটি।
©Aranna Hasan Delwar.

0 Comments