Subscribe Us

নন্দিনী,ফিরে যাও। ____অরন্য হাসান দেলোয়ার।

 

নন্দিনী,ফিরে যাও।

____অরন্য হাসান দেলোয়ার। 


তুমি চলে যাও নন্দিনী,তুমি ফিরে যাও আপন গৃহে

তোমার কাজল কালো চোখের তীক্ষ্ণ চাহনি

আর কোমল ঠোঁটের চিরায়ত আকর্ষণ

আমাকে উম্মাদ করে তোলে।

তোমার হৃদয়ের অলিন্দে আমি প্রবেশ করতে চাই না

ও অলিগলি সব আমার চেনা

পঁচা দুর্গন্ধ আর কাদায় মাখামাখি পথ

ভীষণ যন্ত্রণাময় যাত্রা।


আমি হারিয়ে যেতে চাই তোমার চিরচেনা এই শহর থেকে

দূরে কোন অজপাড়াগাঁয়ে 

পাহাড়ের কোল ঘেঁষে নেমে গেছে ঝর্ণা

সবুজে ঘেরা অরণ্য,পাখির কলকাকলীতে মিশে গেছে জীবনের যত সুর।

নন্দিনী,তোমার যে হৃদয়ে শত মানুষের আনাগোনা 

সেই হৃদয়ে আমার থাকার কোন ইচ্ছে নেই

আমি তো ভেবেছিলাম,ওটা মন্দির 

যার ভিতরে বসে আছেন দেবী...!

আমি পুজা দিতে এসেছিলাম,পুজোর ফুল এখনো আমার হাতে।


মন্দির ভেবে আমি বাজারে ঢুকে পড়েছি

যার চারপাশে শুধু দুর্গন্ধ আর নোংরা আবর্জনা 

আমায় ক্ষমা করো নন্দিনী,আমি তোমার সেই পুরুষ নই

আমি তো এসেছিলাম শহরের বাইরে থেকে

এই শহরের অলিগলি আমার সব অচেনা।

আমি ফিরে যাচ্ছি,আমার শিকড়ে

পাহাড়ের কাছে,নদীর কাছে,পাখির কাছে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments