কথোপকথন।
___অরন্য হাসান দেলোয়ার।
তুমি এমন কেন দিপু?
-কি করলাম আবার আমি?
তুমি ভীষণ লোভি।
-দুনিয়ার সবাই লোভি,
অন্যের ধন করে চুরি
ঠকায় মানুষ নিত্য দিন ধরি।
আমি তো শুধু তোমার ---
থাক আর বলতে হবে না।
-লজ্জা পাচ্ছো? লাজুক তোমায়
ভীষণ লাগে,টানে আমায়।
তাই বুঝি ডুবতে চাও আমার জলে
-ডুবতে আর দিলে কই,
শুকনো মরুভূমি করে রাখলে সই।
মিথ্যেবাদী তুমি ভীষণ
সেই তো সেদিন নিলে খুলে
একটানে আচমকাই।
--সে আর তুমি দিলে কই?
ছোট্ট এক গ্লাসে কি আর
পিপাসে মিটে,থাকতে পুকুর ঘরের কাছে?
যাও,তুমি ভীষণ দুষ্ট,ভিড়বে না আর কাছে আমার।
-দিলে তারিয়ে যাবো আর কই?
ভিখারি আমি যে নি:স্ব হই।
0 Comments