Subscribe Us

সাগর তালুকদার এর তিন'টি কবিতা:

 

"একটি অদ্ভুত প্রেমের কবিতা"

- সাগর তালুকদার 


এখন মধ্যরাত, 

তুমি হয় তো ঘুমিয়ে আছো

সারাদিনের কর্মব্যস্ততায় ক্লান্ত শরীর

শরতের শিশির ভেজা 

রৌদ্রোজ্জ্বল সুন্দর একটি ভোরের অপেক্ষায়।

আর আমি,

সারারাত ভাবছি তোমায় নিয়ে

কতশত স্মৃতি কত কথা

তোমার হাসি, তোমার চোখ

সেই চোখের কালো কাজল

তোমার ললাট, সেই ললাটে কালো টিপ,

আবেগ অনুভূতি সেই আগের মতোই আছে

একটুও পাল্টাইনি আমি

তুমি হয়তো পাল্টেছো অনেক!

শারিরীক বয়স হয়তো বেড়েছে

কিন্তু মনের বয়স বাড়েনি এখনো

সেই প্রথম দেখা, ভালোলাগা, ভালোবাসা 

আগের মতোই আছে

হলফ করে বলতে পারি

একটুও কমেনি!

তুমি হয়তো কোনদিন জানতেও পারবে না

তোমার জন্য আজো হ্রদয়ে

ঝর উঠে, মন হয় অবুঝ।

তোমার জন্য সারারাত জেগে জেগে 

আজো আমি কবিতা লিখি,

সে কবিতা হয়তো তোমার হ্রদয়কে

স্পর্শ করে না, 

আর আমার হ্রদয়ে হয় রক্তক্ষরণ!!

---------------

আরও পড়ুন কবিতা : সন্ধ্যার বিকেল

রুচির দুর্ভিক্ষ

- সাগর তালুকদার 


সস্তা আর সস্তায় ভরে গেছে যুগ

রুচিহীন হয়ে গেছে আমাদের মুখ

শিল্পের উঁচু শিরে উঠে গেছে যারা

শিল্পের মান নিয়ে কথা বলে তারা।


সন্তান অবাধ্য হলে দায় তবে কার

সমাজ না রাষ্ট্রের-

সকলে আঙ্গুল উঁচিয়ে বলে

পরিবার, পিতামাতা যার।


রাজনীতি, শিল্প-সংস্কৃতির গুরুজন যারা 

বিভিন্ন খেতাবে ভূষিত তারা

মঞ্চে বসে শোনায় শুধু খনার বচন

দায়িত্ব হীনতায় সমাজে পচন।


নাটক আর সিনেমায় নেই আজ মান

ক্ষনে ক্ষনে হয় হ্রদয় খান খান

ভাওয়াইয়া ভাটিয়ালির নেই আর যুগ

রবীন্দ্র নজরুলে পাই যেন সুখ।


অভিনয় জানে না তবু অভিনেতা

কবি নয় তবু লেখে কবিতা,

সস্তা প্রচারণায় ব্যস্ত সবে

শিল্পের জয় হবে কবে?


সস্তা পুরস্কার সস্তার যুগে

পায় যেন সকলেই হাটে ঘাটে মাঠে

যে যার যোগ্য নয়

সেও অধিক যোগ্য হয়ে ওঠে।

------------

আরও পড়ুন কবিতা : কালো মেয়ে

অবশেষে তোমার জন্য 

- সাগর তালুকদার 


সমুদ্রের গভীরতা মাপার 

সাধ্য আমার নাই 

তবুও তার সৌন্দর্য

 উপভোগ করে যাই, 


নোনা জলে শরীর ভেজাই 

যখন ইচ্ছে নৌকা ভাসাই

যখনতখন মনের সুখে

ঢেউয়ের তালে বৈঠা চালাই। 


মাঝ সমুদ্রে তলদেশে 

ঝিনুক খুঁজে বেড়াই 

অবশেষে তোমার জন্য

মুক্তা আমি কুড়াই।

Post a Comment

0 Comments