আদর্শের মৃত্যু নেই
----প্রভাত দাস
------------------------------------
যে পথে চলেছে সাগরের জলরাশি
জাগানো মনের রেশ বাজায় বাঁশি!
মনের বিহনে গাঁথা জমানো ব্যাথা
আসমানে ভাসে মনের সে রূপকথা!
দীপ্ত মনের সুবাসে আসে জয় গাঁথা
মনের পিপাসার দ্বারে জমে কথা!
হারানো মনের বাতায়ন খোলা রহে
বিনিদ্র মনের রূপ ক্যানভাসে বহে!
দিবাকরে জাগে প্রাণ রাশি ভরায়ে
জীবন মরুর পথ নাহি যায় হারায়ে!
অবগুণ্ঠনে অভিলাষ যে কেঁদে মরে
সহসা ধরায় রঙ বাহারি বেশ ধরে!
জীবন অট্টালিকার স্বাদ নাহি জাগে
জীবন বাঁচানোর তাগিদ সদা মাগে!
জীবনের রং নাহি গাঁথে আচ্ছাদনে
পরশের কৃপা নিরাকার আর্ত জনে!
জীবন ইতিকথা গাহে জীবনের দানে
সহসা নিজেরে বিকায় আত্মবলিদানে!
নিন্দুকে চর্চার ভবিতব্য ইতিহাস গড়ে
বিন্দুর সাজঘরে মনের কৃপা সিন্ধু মরে!
-----------------°°°°-----------------
আরও পড়ুন কবিতা : শওকত সাহেবের মাসিক হিসাব
পথ যেখানে শেষ
-----প্রভাত দাস
—------------------------------
জীবনের আঙিনায় নিঠুর করে খেলা
বন্ধনে মুক্তির সোপান নজর কাড়ে!
রোদনের সীমানায় হারায় যে বেলা
মনে জাগে ব্যথা দুয়ার ভাঙে গড়ে!
জীবনের যে পথে আসে ভাবনা
মনের সঙ্গীতে বহে শত যাতনা!
ভাবনার ইহকাল পারাবার মাগে
যাতনা কভু হারায় মনের ফাগে!
অনুকম্পা সহে প্রাণে জীবনের লাগি
শান্তনা গাহে প্রাণে বিরাগ মনে জাগি!
লোভাতুর প্রাণ কি কহে ছাড়িয়া মন
জীবনের পথে স্বপ্ন হারা জাগে প্রাণ!
পথের ক্লান্তি না পায় প্রাণের ছোঁয়া
জীবনে জমা রাশি পায় মনের ধোঁয়া!
সাগরের ঢেউ যদি আসে মনে ধেয়ে
পায় কি মনের সাধ উপমার পথ বেয়ে!
জীবনের যে পথে হারানো মনের শেষ
রূপকারে পায়নি মনের সেথা আবেশ!
প্রদীপ নাহি জ্বলে জীবনের গাঁথা প্রাণে
মনের গভীরে সৃষ্ট ক্ষত তিমির বলিদানে!
----------------------°°°°-------------------
আরও পড়ুন কবিতা : নন্দিতা'র এক রাত
মরীচিকার পাখনা
-----প্রভাত দাস
—-------------------------------------
অবাস্তবের জমিদারী পাখনা মেলে দুয়ারে
স্বপ্ন ভরা অভিলাষ আসে ফিরে জোয়ারে!
জীবন ঝড়ের তান্ডব ভরে কভু যে বাহারে
এ কী রকমারি সহসা মনে যে গাঁথে গভীরে!
অযথায় রঙ্গ-রূপ কোন্ বরষে জাগে
মতের সুবাস যেথা মনের বিরাগ মাগে!
যথাপি নব চেতনা বাড়ে সহসা দুয়ারে
ভবিতব্য নাহি খোঁজে মনের সে গভীরে!
ফানুসের আলো অমানিশায় সদা গাঁথে
জীবন তরী কূলে নাহি কভু যায় সাথে!
রূপের লাবণ্য একাকী বহে সে যে কাঁধে
বিনিদ্র শয্যায় মন ফাগুন যেনো সাধে!
কৃপার অবগাহন কভু না ফেরে ঘরে
তৃষিত জীবন কভু মায়া যে জড়ায়ে মরে!
রূপালী মনের বাসনা হারায় যেথা ঝড়ে
আবেশ নাহি ভরে জীবনের ঘরে ফেরে!
মরীচিকা সদা জাগে কবিতার অঙ্গনে
রূপকথা নাহি জাগে প্রাণ সংশোধনে!
ইতিহাস কথা বলে জীবনের সীমানায়
জীবনের রঙ শেষে মরে আকাঙ্ক্ষায়!


0 Comments