দিনেরগতি
ধীরাজ চন্দ্র নাথ
আম গাছে বৌল দিয়েছে কাঁঠাল গাছে মোচি,
আমড়া গাছে ফুল দিয়েছে বৌল নামেতে বুঝি।
যে দিকে চাই শিমুল ফুল অমূল্য রূপ তার ,
শীত গরমের মাখামাখি প্রকৃতির কারবার ।
বাঁশের ঝাড়ে ঝরছে পাতা তবুও সুন্দর দেয় ,
বাতাসে সব গাছের পাতা উড়িয়ে তুলে নেয়।
গুয়া গাছের পাতার কর্ম সবুজ রক্ষা করা,
প্যাকেট ভরা ফুল ধরে যায় নামটি হলো চরা।
রাস্তাঘাটে ধূলায় ধূলা বৃষ্টি বাদল নাই ,
নদীনালয় জল কমেছে পুকুর খালি ঠাঁই ।
আমের গাছে শুকনা পাতা ময়লা লেগে ভরা
আমের ফুলে বৃক্ষ ভরা, মনটি তাহার ধরা ।
টিলার পাশে ভাটি বাগান সাদা ফুলে ফুল,
রেলসড়কের পাশে কভু মন করে আকুল ।
ভাটি ফুলে ভাটি দেয়না বসন্ত থাকিতে,
বকুল ফুলে আকুল করে দেশের মাটিতে।
মাছের চাষী চাষ করিয়া মাছ কিছু ফলায়,
নইলে মাছের নাম গন্ধ দেশ থেকে পলায় ।
সবজি সকল পুরান হল সাজিয়ে দিল ভাটা,
বাজারজাত হচ্ছে এখন অল্প কিছু ডাটা ।
মোটা মোটা ঝিঙ্গা এলো তবু ভালো খাওয়া,
নুতন ভেন্ডি বাজারেতে যাচ্ছে কিছু পাওয়া ।
সজনা খাবেন যাহা পারেন খাওয়া বড় ভালো ,
মাঠে গিয়ে কাজ চালাবেন পেয়ে রোদের আলো।
বাংলা ছড়া
- ঊনসত্তরের ছড়া-১ – আল মাহমুদ
- এই যে তুমি মস্ত মুমিন মুসলমানের ছেলে – আখতারুজ্জামান আজাদ
- আয়রে আলো আয় – সুকুমার রায়
- আবোল তাবোল – সুকুমার রায়
- আনন্দ – সুকুমার রায়
- আদুরে পুতুল – সুকুমার রায়
- আড়ি – সুকুমার রায়
- আজব খেলা – সুকুমার রায়
- অসম্ভব নয় ! – সুকুমার রায়
- অবুঝ – সুকুমার রায়


0 Comments