অমিমাংসিত ভালোবাসা।
_____অরন্য হাসান দেলোয়ার।
আজ এতোটা বছর পর যদি তোমাকে চাই,
হাত বাড়াবে কি?
আসবে আবার সময় করে সেই স্থানে
যেখানে তোমার দেখা হতো প্রতিদিনে।
তোমার চুলের গন্ধ শুকে মাতাল হতে
যদি আবার চাই,দিবে কি তুমি মাতাল হতে?
তোমার বুকে মুখ গুজার সুখ,চাইলেই কি দিবে তুমি?
এতোটা বছর পর,আবার কেন ফিরতে চাই
এমন প্রশ্ন করবে তুমি?
করতেই পারো,ইচ্ছে হলে নাই বা তুমি আসতে পারো।
তোমার ঠোঁটের চুমু খেয়ে বুকের সাথে চেপে ধরে
আবার আমি বলতে চাই,ভালোবাসি তোমায়।
বিশ্বাস করবে তুমি? না কি অবিশ্বাসের হাত ধরে
আমায় আবার একলা করে চলে যাবে।
যেমন করে গিয়েছিলে অনেক বছর আগে।
আমার আজ ভীষণ ইচ্ছে করছে,দেখতে তোমায়
হাতে হাত রেখে তোমার পাশে বসে
সূর্য ডোবা বিকেল পেড়িয়ে সন্ধ্যা আকাশ দেখতে চাই।
আসবে কি? না কি অভিমানের দরজায় আজও আটকে রাখবে নিজেকে?

0 Comments