চম্পাবতি
____অরন্য হাসান দেলোয়ার।
বুকের ভিতর থিকা ভালোবাসা বাইর করে
এরপর সেইটারে সুন্দর কইরা সাজাইয়া রাখে আমার মনের টেবিলে।
আমি তো দেইখাই তাজ্জব!
এতো সুন্দর অপরুপ কিছু এই পৃথিবীতে আছে
জানাই ছিলো না আমার।
এরপর ভালোবাসার যতরকম রঙ আছে
খুলে খুলে দেখাতে লাগলো,
আমিও মুগ্ধ নয়নে দেখতে লাগলাম
এই রঙ আমি জন্মেও দেখি নাই
এমনও রঙ হয়?
হয়,প্রেমে পড়লে সাত রঙ আর সাত রঙ থাকে না
লক্ষ কোটি রঙ হইয়া যায়।
ভালোবাসার এই যাদুকের নাম কি দেওয়া যায়?
আমি নাম দিলাম তার_ চম্পাবতি।
©Aranna Hasan Delwar.

0 Comments