Subscribe Us

ভালোবেসে হারাতে চাই! ____অরন্য হাসান দেলোয়ার।

 

ভালোবেসে হারাতে চাই!

____অরন্য হাসান দেলোয়ার। 


হঠাৎ একদিন আচমকা এসে ভালোবাসা বললো_

চলো যেদিকে চোখ যায় চলে যাই,দূর বহুদূর কোথাও।

আমি অপলক চেয়ে রইলাম তার দিকে

তার চোখে সু নীল আকাশ মেঘরাশি ভেসে বেড়াচ্ছে।

আমি দেখতে পেলাম তার চোখে আনন্দ ঝিলিক

নতুন কিছু হাতে পেলে শিশুর চোখ মুখ যেমন আনন্দিত হয়ে উঠে,ঠিক তেমন।

ভালোবাসা আমার নিরবতা দেখে প্রশ্ন করলো

তুমি আমার সাথে হারাতে চাও না?

তুমি বিশ্বাস করো না আমাকে?

আমি কোন উত্তর দিতে পারি না...

আমার যে বৃদ্ধ মা আছেন,একটি ছোট্ট বোন আছে

তাদের ভালোবাসা ছেড়ে আমি কোথায় যাবো?

যে মা দশ মাস দশদিন গর্ভে রাখলেন,

এতোগুলো বছর স্নেহ ভালোবাসায় আগলে রাখলেন

সেই মায়ের ভালোবাসা রেখে আমি কোথায় যাবো?


আমার নিশ্চুপ দাঁড়িয়ে থাকা'র অর্থ বুঝে ফেলেছে

ভালোবাসা আমাকে বললো_

যদি সবকিছু ছাড়তেই না পারবে তবে ভালোবাসো কেন?

কিসের মোহে প্রেমে পড়ো?

এক ভালোবাসা পেতে হলে অন্য ভালোবাসাকে পিছনে ফেলে আসতে হয় কখনো কখনো।

সবসময় সব ভালোবাসা একসাথে রাখা যায় না।

বুঝতে পেরেছি,তুমি হারাতে ভয় পাও।

যাও,তোমাকে হারাতে হবে না।

ঘরের ছেলে ঘরে ফিরে যাও।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments