নরক নামের চিতায় পুড়েছি
_____অরন্য হাসান দেলোয়ার।
তোমার জলে ডুব দিয়ে মুক্তো খুঁজেছি,
তোমায় বোটায় ঠোঁট লাগিয়ে রস পেয়েছি
বুকের নরম মাংসের ভিতর স্বর্গ খুঁজেছি
ভুল করে আমি নরক নামের চিতায় পুড়েছি!
ভালোবাসার খোঁজে আমি দেহে ডুবেছি
মন পবিত্রতায় হৃদয়ের খোঁজ নাই রেখেছি
স্বপ্ন ডানায় ভর করে নগ্নতায় উড়েছি
ভুল করে আমি নরক নামের চিতায় পুড়েছি!
তোমার ভিতর পবিত্রতার ছিলো একটি দেশ
নষ্ট হাতে নষ্ট মনে আমি তা করেছি নিরুদ্দেশ।
পাপ যা ছিলো সবটাই আমার তুমি নির্দোষী
ভুল করে আমি নরক নামের চিতায় পুরেছি।
©Aranna Hasan Delwar.

0 Comments