এই মহাকালের শেষ কোথায়?
_____অরন্য হাসান দেলোয়ার।
বার্ধক্য ঘিরে ধরেছে,শক্তি আজ দুর্বল
হৃদয়ে অলিন্দে নেই কোন আগ্নেয়গিরি
কোনভাবে বেঁচে থাকাই এখন কাম্য।
কোন চাওয়া নেই,নেই কোন ঘৃণা অথবা
ভালোবাসা।
যা আছে সবই কেবল স্মৃতি।
মৃত্যুর অপেক্ষায় থাকা জীবন
শুধু আকাশ দেখে
পাখিদের উড়ার স্বাধীনতা দেখে।
ছোট্ট চার দেয়ালের কামড়ার জানালাই
এখন পৃথিবী।
সকালে অফিসে যাবার তারা নেই
ঘরে বাজার নেই বলে গিন্নীর চেচামেচি নেই।
অবশ্য গিন্নী আমাকে একা রেখে বহু বছর আগেই
চলে গেছে।
ছেলে,ছেলে বউয়ের গোমড়া মুখ তাকে দেখতে হয়নি।
সন্তানের অবহেলা বড় যন্ত্রণা দেয়।
যে হাত একসময় ভরসার ছিলো,
যে কাঁধ এক সময় আকাশ ছোবার স্বপ্ন দেখাতো
আজ সেগুলো বড় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই হাত খোকা ধরেনি কত বছর হলো?
এই কাঁধে খোকা স্পর্শ করে নাই কতকাল হলো?
বাবার বয়স বাড়লে পর হয়ে যায়।
এ এক অন্য সময়
যে সময় খুব দ্রুত কাছের মানুষগুলোকে
দূরে ঠেলে দেয়।
এই মহাকালের শেষ কোথায়?
©Aranna Hasan Delwar.

0 Comments