আমার গ্রাম
____আলহাজ্ব মো:খায়রুল আমিন খন্দকার
শাপলা শালুক কুঁড়াবো বিলে
দেখবে জেলেদের হৈচৈ,
জাল পেতে ধরছে ওরা
রুই বোয়াল কৈ।
শিমুল,কৃষ্ণচূড়ার লাল ফুল
ভরা সরষে হলুদ ফুলে,
ফসল কাটার দৃশ্য দেখাবো
কেমনে কৃষক ঘোলায় তুলে।
দেখিবে বন্ধু,
আমার গ্রামের অপরূপ সৌন্দর্য্য
আপ্লুত করিবে তোমার মন,
দাড়ি সারি,গোল্লাছুট খেলার তরঙ্গে
চাইবে তুমি করতে আলিঙ্গন।
গ্রামের দিঘী আর খাল বিল
তোমাকে দেখাবো তটে গিয়ে,
বিলের বর্ষার ঢেউ দেখাবো
পাল তোলা নৌকায় নিয়ে।
শিক্ষা দীক্ষায় গুনীজন ভরা
আমার এ বড় গাঁয়,
এ গ্রামে আমার জন্ম সার্থক
আনন্দে গর্বে বুক ভরে যায়।
ডজন ডজন কলম দিয়েও আমার
গ্রামের বর্ননা কভূ হবে না নাশি,
আমার গ্রামের নেই তুলনা
তাইতো আমার গ্রামকে খুবই ভালবাসি।

0 Comments