Subscribe Us

খুনি হতে ইচ্ছে হয়। ____ অরন্য হাসান দেলোয়ার।

 

খুনি হতে ইচ্ছে হয়।

____ অরন্য হাসান দেলোয়ার। 


প্রিয়তমা,কতবার বলেছি তুমি অন্য কারো সাথে রিক্সায় উঠো না,

কারো হাতে রেখো না ওই হাত

আমার বুকের ভিতরে ভূকম্প হয়।


তুমি যখন কারো সাথে হেসে হেসে কথা বলো

কেউ যখন কথার ছলে তোমার কপালের চুল

সরিয়ে দেয় নিজ হাতে,তখন ভীষণ ঝড় উঠে

আমার বুকের নদীতে।


প্রিয়তমা,তুমি কড়া রোদে দুপুরে বের হইও না

রোদের তাপ যখন তোমার মুখের উপর পরে

তখন জ্বলে যায়,আমার অন্তর পুড়ে যায়।


তুমি শপিংমলে যেওনা,ভীড়ের ভিতর কত মানুষ তোমাকে ছুঁয়ে দেয়,

দোকানি যখন তোমার দিকে তাকায় লোলুপ দৃষ্টিতে 

বিশ্বাস করো ভীষণ রকম যন্ত্রণা হয়।


আমার ইচ্ছে হয় খুনি হয়ে যাই,খুন করি সবাইকে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments