জাতির কপাল পোড়া
-ডিউক হুদা
আম জনতা মারটি খেয়েও
চুপটি করে থাকে
পিট পিট করে দু'চোখ মেলে
কুই কুই করে ডাকে।
বোবা রোগে ধরাশায়ী জাতি
তালা এঁটেছে ঠোঁটে
চাপা মারার বেলায় ঠিকই
কথার ফুলঝুরি ছোটে।
কাজের কাজী নয়তো কেউ
সবাই কথার রাজা
তাইতো জাতির ভাগ্য ললাটে
নানান রকম সাজা।
নেতার ভাষা জাগায় আশা
মনের ভাষা অন্য
আম জনতার কাঁধে চড়ে
কামাই নিজের জন্য।
যেমন নেতা তেমন জনতা
সেয়ানে সেয়ানে জোড়া
ধান্ধাবাজে সয়লাব দেশ
জাতির কপাল পোড়া।
⛔⛔⛔⛔⛔⛔⛔⛔
জাগো কবি জাগাও মানুষ
-ডিউক হুদা
হায়দারী হাকঁ হাঁকরে কবি
কলম চলুক সাথে
কবি জাগরণে দেশ গগনে
নব সূর্য প্রাতে।
ছিনিমিনি খেলছে যারা
দেশটা নিয়ে হাতে
ধ্বংস হবে নিপাত যাবে
মরবে অপঘাতে।
দেশের স্বার্থ বিক্রি করে
যারা লুটে খায়
দেশপ্রেমহীন রাক্ষস তারা
লজ্জা শরম নাই।
লুটেরা ফাঁদে দেশটি কাঁদে
সোনার দেশ তামা
যেমন করে পারো কবি
থামাও এদের থামা।
মানব রাজ্যে রাক্ষস নিধন
দোষের কিছু নয়
কলমটাকে অস্ত্র বানাও
রাক্ষস করো লয়।
নিশ্চিত তবে ধ্বংস হবে
যত তৈরী ফাঁদ
দেশের মানুষ তবেই পাবে
স্বাধীনতার স্বাদ।
দুর্নীতিমুক্ত নিরাপদ দেশ
মানুষ নির্ভয়
স্বার্থক কবি তোমার ছবি
হৃদয়ে দেশময়।
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
অমানিশা
-ডিউক হুদা
নিয়ম কানুন মেনে আমার
চলছিলো দিন ভালো
অমানিশা জীবনে এসে
নিভে যাচ্ছে আলো।
অনিয়মের পথটি বড়ই
জটিল এবং মজার
ইচ্ছা মতো করো যত
নেই কোন দায় ভার।
শাসন সোহাগের নেইকো বাঁধন
পুরাই আমি স্বাধীন
যা খুশী তাই করবো এখন
তা ধিনা ধীন্ ধীন্।
রাত্রী করে ফিরবো বাড়ী
নাও ফিরতে পারি
যত অনিয়ম করবো সব
করবো বাড়াবাড়ি।
যাকে খুশী মারবো ঘুষি
চড় থাপ্পড় কিল
কারো জন্যে কারণ অকারণে
পুড়বেনা আর দিল।
আমি স্বাধীন নয় পরাধীন
রাজা নিজের কাছে
আমাকে আর রুখার মতো
এমন কে বা আছে?
অপ্রতিরোধ্য হয়েছি আমি
নিয়েছি রকেট গতি
চলছি ছুটে নানান রুটে
করে নিজের ক্ষতি।
কেউতো বাঁধা দেয়না আমায়
কেউ করেনা শাসন
কেউ নেয়না বাবা মায়ের
দায়-দায়িত্বের আসন।
এতিম আমি মহা এতিম
নিঠুর দুনিয়ায়
আদর স্নেহ ভালবাসার
কেউ কোথাও নাই?
⛔⛔⛔⛔⛔⛔⛔




0 Comments