Subscribe Us

অবার এসো ফাগুন। -----------রাধেশ্যাম পারিয়া।

 
অবার এসো ফাগুন।

-----------রাধেশ্যাম পারিয়া।


গুনগুনিয়ে আবার এসো ওগো আমার ফাগুন।

গান শুনিয়ে যেও তুমি জ্বালিয়ে দিও আগুন।

          যাচ্ছো যাও ঘুমের দেশে,

          এসো আবার ভালোবেসে,

পরশ দিয়ে জাগিয়ে নিও আগের মতো দারুন।

গুনগুনিয়ে আবার এসো ওগো আমার  ফাগুন।


মন ভুলানো রূপ যে তোমার ওগো মোর রূপসী।

রঙে রঙে রঙিন তুমি ওগো আমার মনো মানসী।

        রইল খোলা দখিনা বাতায়ন,

        সাথে করে এনো মধুর সমিরন,

স্নিগ্ধ তুমি রূপের ধারা যেন এক প্রভাত অরুণ।

গুনগুনিয়ে আবার এসো ওগো আমার ফাগুন।

               ----------------------

Post a Comment

0 Comments