ইচ্ছে ছিলো
_____অরন্য হাসান দেলোয়ার।
খুব ইচ্ছে করছিলো জড়িয়ে ধরি
আলতো করে নরম ঠোঁটে চুমু আঁকি
বৃষ্টি ভেঁজা চুলের গন্ধে মাতালো হবো
এমন অনেক ইচ্ছে ছিলো,
তোমার বুকে মাথা রেখে স্বপ্ন বুনবো
নীল আকাশে দুটি ঘুড়ি,একটি তুমি একটি আমি।
ইচ্ছে ছিলো ডুববো আমি মাঝ নদীতে
বর্ষার জলে টাপুরটুপুর বৃষ্টি ঝড়ে সেই গতিতে
তোমার শরীর ছুঁয়ে গন্ধ নামে
মাতাল আমি ভিঁজছি ঘামে।
রাত গভীর হোক,ডুবে যাক চাঁদ মেঘের বুকে
তোমার হবো ডুববো জলে স্বপ্ন বুনে দু'চোখে।
©Aranna Hasan Delwar.

0 Comments