আমি স্বাধীন ফিলিস্তিনের কথা বলছি।
____অরন্য হাসান দেলোয়ার।
আমি ফিলিস্তিনের কথা বলছি।
গাঁজা'র উর্বর মাটিতে মিশে থাকা
রক্তের কথা বলছি,মাংস পিণ্ডের কথা বলছি।
কৃষ্ণচূড়ার মতো লাল রঙের রক্ত
শরীরের গহীনে অসংখ্য ক্ষত,তার কথা বলছি।
লোনা জলে ভিঁজে যাওয়া স্বপ্নের কথা বলছি
ছিঁড়ে যাওয়া বইয়ের কবিতা'র কথা বলছি
আসমানের রুপালি চাঁদের কথা বলছি
বিকেলের ডুবে যাওয়া সুর্যের কথা বলছি।
আমি ফিলিস্তিনের ক্ষয়ে যাওয়া দালানের কথা বলছি
আমি মায়ের গর্ভে মরে যাওয়া শিশুর কথা বলছি।
আমি বাবা হারানো মেয়ের কথা বলছি
সন্তান হারানো পিতার কথা বলছি
ক্ষুধার্ত শিশুর বোবা কান্নার কথা বলছি
আমি মাথা গোজার একমাত্র ঠাঁই হারানো
পরিবারের কথা বলছি।
আমি নিজ রাষ্ট্রে শরনার্থী হয়ে থাকা কিছু
মানুষের কথা বলছি।
আমি বাতাসে ঘুরে বেড়ানো আর্তনাদের কথা বলছি।
আমি মা'য়ের কথা বলছি-
সব হারানো শোকে যে আজ বাকরুদ্ধ।
আমি একটা যুদ্ধের কথা বলছি-
যা আগামীদিনে একটি সূর্য এনে দিবে।
আমি সেই প্রস্তুতির কথা বলছি।
©Aranna Hasan Delwar.

0 Comments