ফেরার গল্প।
____অরন্য হাসান দেলোয়ার।
হয়তো আবার হবে দেখা__
জ্যোৎস্নার রাতে চাঁদের চুম্বনে আকাশ
বসন্তের আগমনে ফুলের চুম্বনে বাতাস
দূর কোন পথে জোনাকির আলো জ্বলে
আসবে তুমি ফিরে মুচকি হাসি ঠোঁটে।
নীল শাড়ি আর লাল টিপ স্নিগ্ধ ভোরের রুপ
কখনো দেবী কখনো রাই কখনো নিজ স্ব রুপ।
বটতলে মেলা নাগরদোলা ভীড় বাড়ন্ত দিন
সন্ধ্যা পুজো রাত্রি হলো বাড়িলো দেনার ঋণ।
আসিবে তুমি চুকাইতে সব ঠোঁটে ঠোঁট রাখা রাত
রাঙিবে ফাগুন জ্বালিবে আগুন হাতে রাখা হাত।
ভুলিবো সকল কষ্ট যত বেদনায় পোড়া আঁখি
অনেক বছর পর আসিবে নীড়ে পথ ভোলা পাখি।
©Aranna Hasan Delwar.

0 Comments