Subscribe Us

নিঃশব্দ অনুভূতি: অবহেলার গল্প ______অরন্য হাসান দেলোয়ার।

 

নিঃশব্দ অনুভূতি: অবহেলার গল্প

______অরন্য হাসান দেলোয়ার। 


আজকাল তুমি আগের মতো নেই

সবকিছু বদলে যাচ্ছে দ্রুত,

সময়ের গতির চাইতেও বেশি পরিবর্তনশীল তুমি।


আমার চুলের গন্ধে মাতাল হওয়া তুমি

আমার চুল স্পর্শ করো না কতদিন?

টোল পড়া গালে চুমু না খেলে তোমার হজম শক্তির

সমস্যা হতো,

সেই টোল পড়া গালের দিকে তাকানোর সময় নেই।


কপালের টিপ কোন রঙের পড়েছি

ঠিকঠাক জায়গায় টিপ পড়েছি কি না

আজকাল সেদিকে তোমার কোন দৃষ্টি নেই।

আমার শাড়ির আঁচল ধরে টেনে

বুকের কাছে চেপে ধরে এক দৃষ্টিতে তাকিয়ে

থাকা সেই তোমাকে পাই না কতদিন?


রাতে আমার শরীরের স্পর্শ না পেলে তোমার 

ঘুমই হতো না,

অথচ অনেকদিন তুমি আমি পাশাপাশি থাকার

পরও,তোমার শরীরের গন্ধ পাই না

জীবন্ত একজন মানুষ হওয়া স্বত্বেও আমি

আজকাল এক জড় পদার্থ।


যাকে দেখে তোমার কোন অনুভূতি হয় না

ঘরের আসবাবের মতোই আমি পড়ে থাকি,

কিছুটা প্রয়োজনীয় বলে হয়তো ফেলে দিচ্ছো না

অযত্ন অবহেলায় রেখে দিয়েছো এক কোণে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments