নতুন প্রজন্মের নষ্ট চরিত্রের উপাখ্যান।
______অরন্য হাসান দেলোয়ার।
আজকাল ভালোবাসা বিক্রি হয় হাটে মাঠে ঘাটে
আধো আলোতে নিরিবিলি কামড়ায়,
প্রেম এখন আর মনের বিষয় নেই
দেহের সাথে লেনদেনের সম্পর্কে জড়িয়েছে প্রেম।
প্রতিদিন প্রতিনিয়ত প্রেমে পড়ার শ্বাশত
চিরাচরিত নিয়ম বদলে গেছে
মুঠো ফোনের এই যুগে এখন কেউ আর
হৃদয় নিঙড়ানো কথার মালা বুনে না।
কবির কবিতার লাইন চুরি করে কেউ লিখে না
প্রেমিকার জন্য চিঠি
পরিচিত সবার চোখ ফাঁকি দিয়ে কেউ অপেক্ষা
করে না কোন এক নির্জনতায়।
এখন প্রেম মানে রাত জেগে চেটিং
আর দিনের আলোয় ডেটিং।
খরচ করতে পারলে আজকাল প্রেমিকার
অভাব হয় না,
হৃদয় নিঙড়ানো ভালোবাসা না পেলেও
দেহ পাওয়া যায় অনায়াসে
তাতেই খুশি দুজন।
কে কাকে ছেড়ে কার সাথে সম্পর্কে জড়ালো
কার সাথে কার বিয়ে হলো
এগুলো নিয়ে এখন আর কেউ ভাবে না।
খেয়ে দেয়ে ভাঙিয়ে নেওয়ার মাঝে
সুখ খোঁজা নতুন প্রজন্মের নষ্ট চরিত্রের উপাখ্যান।
©Aranna Hasan Delwar.

0 Comments