Subscribe Us

প্রেম জাল। ______অরন্য হাসান দেলোয়ার।

 
প্রেম জাল। 

______অরন্য হাসান দেলোয়ার। 


অচেনা কেউ খুব চেনা হয়ে যায়

বিনা অনুমতিতে ঢুকে যায় অন্দরমহলে 

সম্পর্কটাই এমন যে তখন আর অনুমতির

প্রয়োজন পড়ে না।

একসময় খুব কাছের নিকট আত্মীয় হয়ে

ভেঙ্গেচুরে তছনছ করে নিখোঁজ হয়ে যায়।


চারদিক তন্নতন্ন করেও খুঁজে পাওয়া যায় না

সেই আগুন্তককে,

যার কাছে আমার সব কিছুই সযত্নে রক্ষিত ছিলো।

প্রেম এমনই,কখনোই সে একজনের পাড়ে নোঙর করতে পারে না।

তার সময় সময় ভিন্ন ভিন্ন বন্দর প্রয়োজন হয়

নিত্যনতুন মাল উঠানো আর খালাসের জন্য।


ভালোবাসা বলে আসলে কিছু নেই,

কখনোই ছিলো না,

সাধারণ চোখে যা ভালোবাসা 

তার গভীরে লুকানো থাকে স্বার্থ নামের

গোপন এক গুপ্তধন। 

যার লোভে সবাই ভালোবাসার মুখোশে

হাজির হয় মনের সুরঙ্গে।


গুপ্তধন হাতের নাগালে আসতেই 

সে চম্পট দেয়,

মমতার জাহাজ ভর্তি করে পাড়ি দেয়

নতুন কোন বন্দরে

শুরু হয় তার প্রেমের নতুন উপাখ্যান

লেখার প্রস্তুতি। 


প্রেম ভালোবাসার স্বার্থের জালে 

একবার আটকে গেলে

সারাজীবন ভুগতে হয় একাকিত্বের দহনে।

এ এক ভীষণ যন্ত্রণাময় সময়

ঝড়ের মুহুর্তে উত্তাল সমুদ্রের মতো

সেই সময় পাড়ি দেয়া যে কতটা ভয়ংকর

তা কেবল সেই নাবিকই বুঝে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments