কঙ্কাল যৌবন।
______অরন্য হাসান দেলোয়ার।
ভালোবাসায় ঘেরা জীবন।
প্রেমহীন বসন্তে পরিত্যক্ত যৌবন
বকুলের শুকনো মালা গন্ধহীন
বেসুরো কোকিলের চেচামেচি
উত্তপ্ত রোদ্রের নীচে পিপাসিত হৃদয়।
মনের ক্যানভাসে আঁকা সাদাকালো ছবি
রঙহীন রঙধনু জুড়ে থাকে আকাশ
তারকাহীন চন্দ্রের আলো ছুঁয়ে যায় না কিছু।
স্মৃতির ফ্রেমে তোমার ধুলো পড়া মুখচ্ছবি
আলোকবর্ষ দূর হতে হাতছানি দিয়ে যায়।
ষড়ঋতুর যৌবন হারিয়ে গেছে বৈশ্বিক
জলবায়ুর প্রভাবে
পরিত্যক্ত বাড়ির মতো অযন্তে পরে থাকে
অবহেলিত মন।
বৈশাখের প্রথম প্রহরে অচেনা কণ্ঠস্বর
ভেসে আসে দূর থেকে
শব্দের গতির চাইতে গতি নিয়ে হারিয়ে যায়
অমাবস্যার অন্ধকারে
অপেক্ষার প্রতিক্ষায় থাকা পলেস্তা উঠানো
তেলচিটে দেয়ালের মতো যৌবন।
ভালোবাসায় ঘেরা জীবন!
খুঁজে ফিরে এক কঙ্কাল যৌবন।
©Aranna Hasan Delwar.

0 Comments