প্রবাহিত অস্থিরতা।
______অরন্য হাসান দেলোয়ার।
উড়ন্ত বলাকা হয়ে আকাশের বুকে উড়ে বেড়াই
পৃথিবীর মাটিতে আমি নিষিদ্ধ
শুভ্র মেঘের পালকে ভর করে হারাই অজানা পথে
ক্লান্তি ভর করে আসে,খুব ইচ্ছে করে মাটির বুকে
একটু বিশ্রাম নিতে।
কখনো আমার সাথি হয় গাঙচিল
কখনো আমি পড়ে যাই শকুনি চিলের সামনে
আমার নরম দেহের উপর তীক্ষ্ণ দৃষ্টি তার
আমি পালিয়ে বেড়াই এখানে ওখানে।
বিশ্রাম হীন এক অজানা পথ চলছি যুগের পর যুগ
চারদিকে মাকড়সার জাল বিছানো
একটু ভুলেই আটকে যেতে পারি
মৃত্যুর খুব কাছেই আমার বিচরণ।
রোদ বৃষ্টি ঝড় কোন কিছুই এখন আর পরোয়া করি না
সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাই
খুঁজে ফিরি একটি শান্ত হিংসা মুক্ত আকাশ
নরপিশাচ মুক্ত এক টুকরো জলধারা।
©Aranna Hasan Delwar.

0 Comments