"অপূরিত প্রতিশ্রুতি"
_____সোনিয়া হক
গলার লকেট হতে চেয়েছিলে
দিতে ছুঁয়ে থাকা অনুভবে প্রতিক্ষণ শিহরণ,
চেয়েছিলে কপালের টিপ হতে
ভাগ্য লেখার মত ললাটে মিশে থাকা
একান্ত অনুভব,
চেয়েছিলে হতে হাতের কাঁকন
দু'জনার আজীবন বন্ধন,
অনামিকার আংটি হতে চেয়েছিলে
বিশ্বাস দিতে " তুমি আমার",
হতে চেয়েছিলে নুপুর
একসাথে চলার নিয়ে অঙ্গীকার,
নাকছাবি হতে চেয়েছিলে
নিঃশ্বাসে মিশে যেতে প্রতিক্ষণ,
চেয়েছিলে হতে কানের দুল
ভালোবসি শোনাতে অহর্নিশ,
খোঁপার গোলাপ হতে চেয়েছিলে
ঘ্রাণে তোমার মাতোয়ারা হবে চারিধার।
কোথায় তুমি???
আমার হাত ,গলা ,পা সব খালি,
ভাগ্য রেখা মুছে ফেলে কেন তবে
চলে গেলে তারাদের দেশে ????
About Sonia Haque

0 Comments