Subscribe Us

ভালোবাসা অমর। _____অরন্য হাসান দেলোয়ার।

 
ভালোবাসা অমর।

_____অরন্য হাসান দেলোয়ার। 


ভালোবাসা কখনোই শেষ হয় না,

কখনো সে মনের গহীনে নিরবে নিভৃতে পড়ে থাকে

কখনো গল্প কবিতায় স্পষ্ট হয়

কখনো বা লেখকের বিশাল উপন্যাস হয়ে পাঠকের পড়ার টেবিলে পড়ে থাকে।

কারো ভালোবাসা চোখের জল হয়ে ঝরে পড়ে 

সবার অজান্তে

বুকের পাজর ভাঙ্গে ঢেউ হয়ে

নির্ঘুম রাতের সাথি হয় কারো কারো প্রেম।


ভালোবাসা কখনো মরে না,

দুটি প্রাণের অস্তিত্বে বেঁচে থাকে শত সহস্র বছর।

কখনো একাকিত্বের বিষন্নতায় লুকিয়ে রাখে

কারো কারো ভালোবাসা দূর আকাশের তারা হয়ে জ্বলে।

উত্তাল সমুদ্রের মতো তছনছ করে দিয়ে যায় কারো ভালোবাসা 

কেউ কেউ জলন্ত চুল্লীর মতো জ্বলে ভালোবাসা আগলে রাখে পরম যত্নে।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments