Subscribe Us

শেষ দেখা কবে হয়েছিলো? ________অরন্য হাসান দেলোয়ার।

 
শেষ দেখা কবে হয়েছিলো?

________অরন্য হাসান দেলোয়ার। 


আমার ঠিক মনে নেই,মনে করতেও পারছি না

কবে কোথায় আমরা একসাথে ফুচকা বা চটপটি খেয়েছি,

কিংবা কোন কফিশপে বসে গল্পে মেতেছিলাম

লাইব্রেরিতে বই পড়তে পড়তে মৃদু স্বরে আলাপ

রিক্সায় চড়ে ঢাকা শহর ঘুরেছিলাম,

আমার খোপায় গুঁজে দিয়েছিলে কোন ফুল।।


স্মৃতির পাতা এলোমেলো করে দেখেছি

ঠিক মনে পড়ছে না আমার,

কবে আমরা শেষ মুখোমুখি বসেছিলাম

তপ্ত দুপুরে হঠাৎ নামা বৃষ্টিতে ভিঁজেছিলাম দুজন

হাতে হাত রেখে হেঁটেছিলাম ব্যস্ত ফুটপাত ধরে

তুমি ফুটপাত থেকেপ কিনে দিয়েছেলে কোন দুল।।


ভাবনার সাগরে ডুব দিয়ে রাত করেছি ভোর

তারপরও মনে করতে পারিনি,

কবে তোমার আমার শেষ দেখা হয়েছিলো

কবে তোমাকে খুব কাছ থেকে দেখেছিলাম

তোমার ঘামে ভেঁজা শরীরের মাতাল গন্ধে

কবে আমি ডুব দিয়েছিলাম ভেঁজা বুকে,

কতকাল মহাকাল হয় তোমাকে দেখি না

তোমার মুখখানাও ঠিক মনে পড়ছে না আমার।।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments