Subscribe Us

বৈপরীত্য প্রেম। _____অরন্য হাসান দেলোয়ার।

 
বৈপরীত্য প্রেম।

_____অরন্য হাসান দেলোয়ার। 


আমার সমুদ্র ভীষণ প্রিয়

তবুও সমুদ্র আমার কাছে আসে না

ছুঁয়ে দেখে না আমায়,

আমি ডুবতে চাই তার গভীরে 

শীতলতার পরশে শান্ত করতে চাই 

আমার উত্তপ্ত শরীর।

আমার আকাশ খুব ভালোলাগে

অবশ্য কখনো আকাশ নেমে আসে না

আমার উঠোনে,

আমি তারা হয়ে জ্বলতে চাই তার বুক জুড়ে

চাঁদ হয়ে জ্যোৎস্নায় আলোকিত করতে চাই

তার পুরো আকাশ।

আমার সুর্য উঠা ভোর ভালোলাগে

অথচ,আমার ঘুম কখনোই আমাকে 

ভোর দেখতে দেয় না,

ঘুমকে আমিও কোনদিন পছন্দ করি না

তারপরও ঘুম আমাকে ছাড়ে না।

আমি যাকে ভালোবাসি,সে আমার হয় না

আর আমি যাকে পছন্দ করি না,

সে আমাকে নিয়ে ভবিষ্যৎ সাজায়।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments