ভণ্ডামি
____অরন্য হাসান দেলোয়ার।
প্রতিদিন শতশত ঢেউ এসে আছড়ে পড়ে
আমাদের চারপাশে,
ঢেউ এড়িয়ে গন্তব্যে পৌছানো ভীষণ কষ্টের।
ঢেউ এর আঘাত যত গভীর,তার চাইতে আমাদের পথের গন্তব্য আরো বেশি অন্ধকার।
অন্ধকার পথে গন্তব্য হারনো খুবই স্বাভাবিক
এক টুকরো আলোর প্রয়োজন
সেই আলো খুঁজছি কতকাল!
সবুজ অরণ্য আজ ধুসর মাঠ
বৃক্ষ হত্যা অপরাধের ভিতরে পড়ে না।
পাখির আবাসস্থল আজ ধ্বংসের শেষ প্রান্তে
অন্যের বাসস্থান ধ্বংস করে গড়ে তোলা
আমাদের বিশাল অট্টালিকাও একদিন ধসে যাবে
প্রকৃতির প্রতিশোধ ভীষণ ভয়ংকর।
স্রষ্টার এই বিশ্ব সকল প্রাণীর নিরাপদ আবাসস্থল
অথচ,স্রষ্টার সৃষ্টি ধ্বংস করে,স্রষ্টার এবাদত কতটা স্বচ্ছ?
নদীর বুকে জল নেই
মৃত প্রায় নদীর বাঁচার আকুতি
আমাদের হৃদয়ে কোন দাগ কাটে না।
আমরা নদীকে বাঁচানো বদলে তার গলা টিপে
হত্যা করি,যাতে অযথা চিকিৎসা বিল দিতে না হয়।
এরপর নিজেদের অপরাধ ঢাকার জন্য
নদীর বুক চিঁড়ে গড়ে তুলি বিশাল সাম্রাজ্য।
ভুলে যাই প্রকৃতির প্রতিশোধ ভয়ংকর
একদিন তা ফিরে আসবেই।
স্রষ্টার সৃষ্টির ক্ষতি করে
স্রষ্টার দরবারে হাত তুলে নিজেদের জন্য চাই রহমত!
কত বড় ভণ্ডের দল আমরা।
যার সৃষ্টিকে হত্যা করলাম,তারই কাছে হাত জোর করে জানাই বাঁচার আকুতি।
©Aranna Hasan Delwar.

0 Comments