Subscribe Us

তোমার গন্ধ আমায় ছাড়ে না। ____অরন্য হাসান দেলোয়ার।

 

তোমার গন্ধ আমায় ছাড়ে না।

____অরন্য হাসান দেলোয়ার। 


তোমার জন্য আমার প্রতিক্ষারা অপেক্ষায় থেকেছে কতকাল

হৃদয়ে রক্ত ক্ষরণ হয়েছে কত,

সে তুমি বুঝবে না।

তোমার বোঝার কথাও না।

ভালোবাসলে না ভালোবাসার কষ্ট বোঝা যায়?

আমার রাতগুলো লোনাজলে ঝাঁপসা হয়ে আসে

দূরের জ্যোৎস্নাময় চাঁদও স্পষ্ট দেখতে পাই না।

বুকের গহীনে হাতুড়ি পেটা শব্দ করে যায় কষ্ট

সেই শব্দে ঘুমোতে পারি না একদমই।

তুমি যাবার পর একটি রাতও আমি ঘুমাই নাই।

অথচ,দিব্যি আছো তুমি

শুনেছি নতুন মানুষের স্পর্শে ভালো আছো তুমি।

আচ্ছা,রাতে যখন ওর নগ্ন বুকে মাথা রাখো

তখন আমার বুকের গন্ধ তোমার নাকে লাগে না?

আমি এখনো তোমার শরীরের গন্ধ অনুভব করি।

আমার ঘর জুড়ে তোমার গন্ধরা ঘুরে বেড়ায়

আমি অনেক চেষ্টা করেও ওদের বের করতে পারি নাই।

ভীষণ এক রোখা ওরা,

আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments