সময় দ্রুত চলে যাচ্ছে।
_____অরন্য হাসান দেলোয়ার।
অনেকগুলো বই অবহেলায় পড়ে আছে,পড়া হয়নি তাদের
বইগুলো ভিতরে কি লুকিয়ে রেখেছে জানা গেলো না।
আজকাল সময়কে ধরে রাখা যাচ্ছে না।
খুব দ্রুত সে দৌড়ায়,
কতবার সময়কে ডেকে বলেছি...
তুমি দৌড়ে ক্লান্ত হয়ে যাবে,একটু শান্তভাবে হাঁটলেও তো পারো।
সময় কোন উত্তর দেয়নি আমাকে।
অনেক কাজ বাকি,না পড়া বইগুলো পড়তে হবে
অনেক কিছুই জানা বাকি,সেইসব অজানাকে জানতে হবে।
ব্যাস্ততার জন্য তার সাথে কথা হয় না অনেকদিন।
তার সাথে কিছু কথা বলতে হবে,
অনেক গুলো কথা বুকের ভিতরে জ্যাম লাগিয়ে বসে আছে।
অভিমান ভাঙানোর সবচেয়ে উত্তম মাধ্যম হলো
কথা বলা।
আসলে আজকাল ভীষণ বাজে কাজ নিয়ে পড়ে আছি।
যেগুলোর কোন মানে হয় না।
গোলামির জিঞ্জির কবে যে ছিঁড়তে পারবো?
রাজনীতি সমাজনীতি এগুলো ভীষণ বাজে আজকাল
তারপরও করতে হচ্ছে,
বেঁচে থাকার জন্য আমাদের অনেক অপ্রয়োজনীয় কাজ করতে হয়।
প্রয়োজনীয় কাজ গুলো পড়ে থাকে অবহেলায়
অনাদরে বৃদ্ধাশ্রমের বাবা মায়েদের মতো।
সময় দ্রুত চলে যাচ্ছে।
©Aranna Hasan Delwar.

0 Comments