Subscribe Us

শিকল ভাঙার গান। _____অরন্য হাসান দেলোয়ার।


শিকল ভাঙার গান। 

_____অরন্য হাসান দেলোয়ার। 


ব্যস্ততার ভিতরেও কি একটু অবসর সময় বের করা যায় না?

অনেক শব্দ অপেক্ষায় আছে

কবে তারা একটি কবিতার জন্ম দিবে,

কবি,আপনার অপেক্ষায় বহুদিন বহু বছর। 

আপনি আসুন,তারপর নিজের মতো করে

শব্দগুলোকে দিয়ে লিখে ফেলুন একটি কবিতা।

এই সেই কবিতা যা অন্ধ হয়ে যাওয়া মানুষগুলোর

অন্তর চক্ষু খুলে দিবে,তারা আবার দেখতে পাবে

ভোরের সুর্যোদয়। 


শিকল পায়ে বন্দী মানুষ গুলো অপেক্ষায় আছে

কখন কবি নিয়ে আসবেন তাদের মুক্তি সনদ।

বোবাদের কন্ঠে দিবেন আপনি শব্দ

ওদের বুকফাটা আর্তনাদ ভুলে গাইবে নতুন দিনের গান।

কবি এইবার আসুন আপনি,মরা নদীতে আসুক বান।


অক্ষর লিপি ভুলে যাওয়া কিছু মানুষ আজকাল

কি সব শব্দে লিখে চলছে সংবাদের শিরোনাম

তার ভাষা উদ্ধার করতে পারছে না কেউ।

আপনি ওদের কিছু শব্দ আর বাক্য লিখতে সাহায্য করুন,

যার ভিতরে থাকবে জলন্ত আগ্নেয়গিরি 

পুড়িয়ে দিয়ে যাবে আছে যত জঞ্জাল।

কবি,আপনার প্রতিক্ষায় অপেক্ষারাও বসে আছে

কখন আসবে কবি,শোনাবে শিকল ভাঙার গান।


©Aranna Hasan Delwar.

Post a Comment

0 Comments