Subscribe Us

তুই _____অরন্য হাসান দেলোয়ার।

 

তুই

_____অরন্য হাসান দেলোয়ার। 


কেমন আছিস তুই?

এখনো প্রতিরাতে তোকে শুনি

সময় কাটানোর জন্য রাতের আকাশে তারা গুনি

চাঁদের আলোয় তোর মুখ ভাসে

এখনো কি তোর ঠোঁট হাসে?

বোকা কোন লোক দেখে?

আমাকে তুই বোকা বলতি,অবুজ আমি

আমি তো অবুজই,তাই তো ছেড়ে গেলি তুই

অথচ আজও আমি একলা একাই শুই।


তুই বিহীন এই শহর ভিন্ন মনে হয়

নিয়ন আলোর আড়ালে কত কিছু হয়।

শহর জুড়ে অন্ধকার নামে

আর আমার চোখ লোনা জলে ঝাপসা হয়ে আসে।

বুকের সমুদ্রে আজও উঠে ঢেউ

অথচ তা দেখার মতো নেই কেউ।


রবীন্দ্রনাথ আজ খুব বাজে লাগে

নজরুলে ভীষণ অরুচি হয়

খাবারের স্বাদ মনে হয় কমে গেছে

মা বলেছে ডাক্তার দেখাতে।

আমার ডাক্তার ছিলি তুই

মা'কে এই কথা কেমনে বল কই।


তুই হীনা ভীষণ যন্ত্রণা হয় বুকে

আমায় ছেড়ে কেমনে থাকিস সুখে?

তোর কথা মনে করে ডুবি তোর নেশায়

তোর মন ভুলানো প্রেম কথা ভীষণ রকম হাসায়।

স্মৃতির পাতা খুলে দেখি তোর পুরোটাই ছিলো মেকি

মন আমায় ডেকে বলে,আগে বুঝতে পারোনি তুমি সেকি?

বোকা আমি ভীষণ অবুজ সহজ সরল ছেলে

সত্যিকারের প্রেম ছেড়ে যায় মেয়ে,ভালো অপশন পেলে।

Post a Comment

0 Comments