"ধুলোর শহরে রক্তজবা।
______অরন্য হাসান দেলোয়ার।
ধুলোর শহরে রক্তজবা ঝরে
মানুষ মরে, মানুষ জলে ভাসে
অন্ধকারে লুকিয়ে থাকে আতঙ্কের ছায়া
ভয়ার্ত আর্তনাদের প্রতিচ্ছবি আমার হৃদয়ে।
শহরের গলিতে বাতাস বয় আওলা বাতাস
হারিয়ে যায় স্বপ্ন জলজ্যান্ত মানুষ
খুঁজে পাওয়া যায় না চিহ্ন,বাতাসে মিলিয়ে যায়
চারদিক অন্ধকার অপেক্ষা বাড়ে আলোর।
রক্ত বৃষ্টি ঝরে শহরের আনাচে কানাচে
অসহায় প্রাণের আর্তনাদ হারিয়ে যায়
অশ্লীল গানের চিৎকারে কাঁপে রাজপথ
স্বপ্নগুলো মরে যায়,ঝরে যায় ফুলের পাপড়ি মতো।
হৃদয় আগুন জ্বলে দাও দাও
শহরের ধুলোয় মিশে থাকে রক্ত
প্রিয় মাতৃভূমি আজ রক্তজবায় ভিঁজে যায়
প্রিয়জন হারানো কান্নায় সিক্ত বাতাস।
© Aranna Hasan Delwar.
#জাতীয়কবিপরিষদ #everyonefollowers #kobitabela #Bangladesh #WestBengal #poem

0 Comments