Subscribe Us

শেওলা পড়া যৌবন। _____অরন্য হাসান দেলোয়ার।

 
শেওলা পড়া যৌবন।

_____অরন্য হাসান দেলোয়ার। 


পুরোনো বাড়ির শেওলা পড়া বারান্দায় 

তুমি বসে আছো,

কলা পাতা রঙের শাড়ী,মুখের উপর

কালো চুলগুলো পড়ে আছে অযন্তে অবহেলায়

মাটির দিকে দুটো চোখ

গভীর সাগরের মতো অতল সেই চোখে

একরাশ হতাশা আর বেদনার ছবি প্রকাশ পাচ্ছে।


বিকেলের সূর্য ডুবে যায়,সন্ধ্যে নেমে আসে

পাখিদের ঘরে ফেরার তারা

কিচিরমিচির শব্দে গাছের পাতারাও নড়ে উঠে,

সবাই ব্যস্ত সাঁজ বাতি জ্বালাতে

তখনও তুমি বসে আছো শেওলা পড়া বারান্দায়। 

এই জীবনের সমাপ্তি চাইছো তুমি

মৃত্যুকে দেখবার বড় সাধ জেগেছে তোমার।


তোমার হাতে মেহেদির রঙ এখনো স্পষ্ট 

স্পষ্ট তোমার আগামীর ভবিষ্যৎ, 

কলাপাতা রঙের শাড়ী বদলে যাবে সাদা রঙে

চুলের খোঁপায় উঠবে না কোন ফুল

আঙুলের নখে লাগবে না কোন রঙ

সুগন্ধি তেলে ভিঁজবে না আর ওই কালো চুল।

শেওলা পড়া বারান্দার মতো

তোমার যৌবনেও শেওলা জমবে....।


©Aranna Hasan Delwar. 

#everyonefollowers #জাতীয়কবিপরিষদ #kobitabela #WestBengal #Bangladesh #poem

Post a Comment

0 Comments