Subscribe Us

আমি ও মন খারাপ। ______অরন্য হাসান দেলোয়ার।

 

আমি ও মন খারাপ।

______অরন্য হাসান দেলোয়ার। 


নিঝুম রাত কিংবা ভর দুপুরে আমি হাঁটতে বেরোই

সাথে থাকে মন খারাপ করা বিষয়গুলো,

তাদের সাথে আলাপ করতে করতে আমি হাঁটি

ওরাও হাঁটে,

একসময় ওরা ক্লান্ত হয়ে কোথাও বসে পড়ে

আর আমি ফিরে আসি বাড়ি, একা।


মন খারাপ হলে আমি ওদের বাইরে রেখে আসি,

খুব বেশিক্ষণ আমার সাথে ওরা থাকতে পারে না।

আমার জানা আছে কি করে মন ভালো রাখতে হয়

কি করে হাসতে হয়,

অনেক ভীড়ের চাইতে একাকিত্ব আমাকে সুখ দেয়।

আমি নির্জন পথে হাঁটতে ভালোবাসি,

নির্জনতায় নিজেকে সময় দেয়া যায়

কথা বলা যায় নিজের সাথে।


যত বেশি সম্পর্ক ততবেশি মন খারাপের গল্প

সম্পর্কগুলো আমাদের সুখের চাইতে মন খারাপ

করা বিষয় চাপিয়ে দেয়,

না চাইলেও তা বহন করতে হয়।

তাই আজকাল আমি খুব বেশি মানুষের সাথে মিশি না।

এরপরও যেটুকু মন খারাপ আসে 

আমি হাঁটতে বের হয়ে যাই,হাঁটতে হাঁটতে 

মন খারাপ রাস্তায় রেখে মন ভালো নিয়ে বাসায় ফিরু।


©Aranna Hasan Delwar. 

#জাতীয়কবিপরিষদ #kobitabela #everyonefollowers #Bangladesh #motivated #WestBengal #poem #বাংলাদেশ #poemlove #poetry

Post a Comment

0 Comments